Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

সাড়ে ৬০০ কোটি টাকা লোকসান মাথায় নিয়ে আখ মাড়াই শুরু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সাড়ে ৬০০ কোটি টাকা লোকসান মাথায় নিয়ে আখ মাড়াই শুরু

ফরিদপুর চিনিরকলের সাড়ে ৬০০ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ৪৭তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে জেলার মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে ২০২২-২০২৩ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রবীণ আখচাষি হাজি আব্দুল মোতালেব ফকির ও মো. নজরুল ইসলামসহ অতিথিরা।

চিনি কল সূত্রে জানা গেছে, চলতি মাড়াই মৌসুমে ৫০ দিনে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ১০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর চিনিকলটি বছরের পর বছর লোকসান দিয়ে আসছে। এ পর্যন্ত গত ৪৬ মাড়াই মৌসুমে লোকসানের পরিমাণ ৬৫৮ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ১৩১ টাকা। এর মধ্যে আখের অভাবে গত বছর চিনিকলের আখ মাড়াই মৌসুম চার মাসের স্থানে চলে মাত্র একমাস। গত বছর প্রতিষ্ঠানটির লোকসান ছিল ৮০ কোটি ৫২ লাখ ৭৪ হাজার ৭৩২ টাকা।

আখ মাড়াই উদ্বোধনের আগে চিনিকলের কেন কেরিয়ার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আনোয়ার কবির।

এসময় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, প্রবীণ আখচাষী মোতালেব ফকির, মো. নজরুল ইসলাম, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।