Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জাতীয়

সাড়ে চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চালু

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সাড়ে চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চালু

ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। যাত্রী ও যানবাহন নিয়ে ঘাটে ভিড়েছে মাঝ নদীতে আটকে থাকা তিনটি ফেরি।

চার ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় এই নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ৭টার সময় কুয়াশার ঘনত্ব বেড়ে নৌযান পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় আটকা পড়ে ছোট বড় কয়েকশ যানবাহন। প্রচণ্ড শীত আর কুয়াশায় বিপাকে পড়েন যাত্রী ও চালকেরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, শনিবার ভোর থেকে এই নৌরুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে সকাল সাড়ে ৭টার সময় নৌপথের মার্কিংবাতি অস্পষ্ট হয়ে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে সকাল সাড়ে ১১ টার সময় কুয়াশা কিছুটা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।