Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

সাজেকে অপহৃত ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ

admin • 06 Sep 2023, 08:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাজেকে অপহৃত ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ

রাঙামাটির সাজেকে যাওয়ার পথে অপহরণ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী দিপীতা চাকমাকে উদ্ধার করেছে পুলিশ বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পুলিশ সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে  বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে আজ (বুধবার) দুপুর ১টার দিকে সাজেকের রুইলুইপাড়া পর্যটনকেন্দ্রের অদূরে জিরো মাইল নামক স্থান থেকে দুর্বৃত্তরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

 

পরে তার বন্ধুরা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করলে তাকে উদ্ধারে কাজ শুরু করেন সেনাবাহিনী ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

   

দিপীতা চাকমা খাগড়াছড়ি সদরের বাসিন্দা। তিনি ঢাবির লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।