Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জেলার খবর

সাজেকে পর্যটকবাহী জিপ খাদে, নিহত ১

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
সাজেকে পর্যটকবাহী জিপ খাদে, নিহত ১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে ঘটনাস্থলেই এক পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। শুক্রবার (৩ মার্চ) বিকেলে সাজেক পর্যটনকেন্দ্রের খাস্রাং রিসোর্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত পর্যটকের নাম ফারদিন হাছান বিশাল (৩৫)। তার বাড়ি ঢাকার শ্যামপুরে। তিনি ট্যুরিস্ট গাইড ছিলেন বলে জানা গেছে।

 

খাস্রাং হিল রিসোর্টের সহকারী ব্যবস্থাপক প্রদীপ চাকমা বলেন, বিকেলে ৮-১০ জন পর্যটক নিয়ে একটি জিপে করে কংলাক পাহাড়ের দিকে যান। ফেরার পথে গাড়িটি পাহাড়ি পথে উঠতে না পেরে খাদে পড়ে যায়। এতে একজন মারা গেছে বলে শুনেছি। আহতদের উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাড়িটি এখনো খাদেই আছে।

 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়ির নিচে চাপা পড়ে পর্যটক ফারদিন হাছান মারা যান। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।