Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে আহত ৭

admin • 27 Jan 2025, 04:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে আহত ৭

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি পর্যটকবাহী জিপ (চাঁন্দের গাড়ি) উল্টে ৭ জন পর্যটক আহত হয়েছেন।

 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সাজেক ইউনিয়নের মাচালং একুজ্জাছড়ি উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার একটি পর্যটকবাহী জিপ গাড়ি বাঘাইহাট বাজার থেকে সাজেক ভ্যালি যাওয়ার পথে মাচালং একুজ্জাছড়ি উত্তর পাড়া এলাকায় উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১২ জন পর্যটকের মধ্যে ৬-৭ জন আহত হন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, সাজেকে সড়ক দুর্ঘটনায় ৬-৭ জন আহত হয়েছেন। এরমধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন, একজনের হাত ভেঙে গেছে। তাদের দুইজনকে জিপ সমিতির লোকজন খাগড়াছড়িতে নিয়ে গেছেন। বাকি আহতরা সাজেকে গিয়েছেন। এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।