Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

সাজেকে নারী পর্যটককে অপহরণের চেষ্টা, উদ্ধার করল সেনাবাহিনী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সাজেকে নারী পর্যটককে অপহরণের চেষ্টা, উদ্ধার করল সেনাবাহিনী

সাজেকে যাওয়ার পথে মাচালং ব্রিজপাড়া এলাকায় নারী পর্যটককে অপহরণের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। তবে স্থানীয় সেনাবাহিনীর তৎপরতায় রক্ষা পেয়েছেন ওই পর্যটক। এসময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন পর্যটক দলটির আরও চার সদস্য।

সাজেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল শুক্রবার ঢাকা থেকে আসা ৭ জন বন্ধুর সাথে এই নারীও সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। পথে মাচালং ব্রিজপাড়া এলাকায় ৬ জন দুর্বৃত্তকারী তাদের গাড়ির গতিরোধ করে। এসময় গাড়ি থেকে টেনে হিঁচড়ে ওই নারীকে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে স্থানীয় সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাবাহিনীর উপস্থিত দেখে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়।

পরে আটকের খবর পেয়ে স্থানীয় প্রায় শতাধিক গ্রামবাসী সেনাবাহিনীর গাড়ি ঘেরাও করে। তারা অপহরণকারী দুর্বৃত্তকে ছিনিয়ে নিয়ে যায়। একইসাথে উদ্ধারকৃত পর্যটককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় বাধা প্রদান করে।

এসময় গ্রামবাসী অপহরণে বাধা প্রদানকারী আরও ৪ জন পর্যটককে মারধর করে। উত্তেজিত গ্রামবাসীর বাধা প্রদান সত্ত্বেও অপহরণ চেষ্টার শিকার পর্যটকদের নিকটস্থ ক্যাম্পে নিরাপদে নিয়ে যেতে সমর্থ হন সেনা সদস্যরা।

পরে আহত পর্যটকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে অপহরণচেষ্টার শিকার ওই নারীকে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে পুলিশের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। সেখান থেকে ওই পর্যটককে তার পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।

সাজেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অপহরণ কালে ওই নারী পর্যটক ও অন্যদের বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করে। পরে তাদের সাজেক থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়ায় তাকে তার পরিবারের কাছে তুলে দিয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।