Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাঙ্গু নদীতে নৌকাডুবির ৩ দিন পর ২ জনের লাশ উদ্ধার

admin • 28 Oct 2023, 02:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাঙ্গু নদীতে নৌকাডুবির ৩ দিন পর ২ জনের লাশ উদ্ধার

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির তিনদিন পর নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন- রেমাক্রি ইউনিয়নের অংলে খুমি পাড়া বাসিন্দা লংবে খুমী (৪৫), চয়অং খুমী পাড়া বাসিন্দা ছাই খুমি (৩০)।

 

প্রশাসন ও স্থানীয়রা জানায়, গত বুধবার সন্ধ্যায় জেলার থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আদা ম্রো পাড়া এলাকার নয় জন যাত্রী নিয়ে সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকা পানির স্রোতে পাথরের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

 

এ ঘটনায় ৩ জন যাত্রী নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার লংরে খুমি (২১) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। তিনদিন পর শনিবার সকালে অপর ২ পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

   

বিষয়টি নিশ্চিত করে থানচি থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের লাশ পাওয়া গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।