Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে টাস্কফোর্স গঠন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সাগর-রুনি হত্যা মামলার তদন্তে টাস্কফোর্স গঠন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৩ অক্টোবর) জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।

 

টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধানকে। পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজির নিম্নে নন এমন একজন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এডিশনাল ডিআইজির নিচে নন এমন একজন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পরিচালক পদমর্যাদার নিম্নে নন এমন একজনকে সদস্য করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, সাংবাদিক দম্পতি সাগর উনি হত্যা মামলা তদন্তের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের রিট পিটিশনে প্রদত্ত আদেশের অনুযায়ী চার সদস্য বিশিষ্ট এই টাস্কফোর্স গঠন করা হলো। সদস্যরা চাইলে প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।