Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

admin • 10 Feb 2024, 06:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

চট্টগ্রামে যাওয়ার পথে ফেনী রেলষ্টেশনের ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফেনীর রেলস্টেশন মাস্টার হারুন উর রশীদ গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বিকেল ৫টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। চট্টগ্রামে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে।

 

কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌছে মেরামতের কাজ শুরু করবে ওই ট্রেনটি। এ ‍দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিতি হয়েছে।

 

তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওই স্টেশন মাস্টার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।