Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
ক্রিকেট

সাকিবের ইনজুরি নিয়ে যে বার্তা দিল বিসিবি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সাকিবের ইনজুরি নিয়ে যে বার্তা দিল বিসিবি

চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ব্যাট করার সময় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে পড়েন। রাচিন রাবিন্দ্রার বলে সিঙ্গেল রান নিতে গিয়ে বাঁ-পায়ের উরুর মাংশপেসিতে টান লাগে তার। ওই সময় মাঠে নেমে সাকিবের শুশ্রূষাও করেন দলের ফিজিও।,

 

এরপর আবারও ব্যাট করেন বাংলাদেশ দলের অধিনায়ক। কিউইদের বিপক্ষে ৪০ রান করে আউট হন সাকিব। বোঝাই গিয়েছিল, উরুর সেই চোটের কারণে দ্রুত রান নিতে গিয়ে আউট হয়েছিলেন। আবার বোলিংয়ে নিজের ১০ ওভারের কোটাও পূর্ণ করেন তিনি। বোলিং শেষ করেই মাঠ ছেড়ে যান এই অলরাউন্ডার।,

 

পরে জানা যায়, সাকিব আল হাসানকে স্ক্যান করতে হাসপাতালে পাঠানো হয়েছে। সেই স্ক্যান রিপোর্ট এখনো জানা যায়নি। স্ক্যানে কী ধরা পড়ে, তারপর মূলত নির্ভর করছে সাকিবের চোট কতটা গুরুতর। তিনি দ্রুতই সুস্থ হয়ে ওঠবেন, নাকি তার সুস্থ হয়ে উঠতে সময় লাগবে?,

 

দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘সাকিবের পেশিতে চোট লেগেছে। তবে এখনো রিপোর্ট আসেনি। আশাকরি ভারতের বিপক্ষে খেলতে পারবে।’

 

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করে ২৪৫ রান করেছিল বাংলাদেশ। যে রান কিউইরা টপকে যায় ৪৩ বল ও ৮ উইকেট হাতে রেখে।,

,

এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতলেও ইংল্যান্ডের কাছে হেরেছিল ১৩৭ রানে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।