Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
এক্সক্লসিভ জেলার খবর

সাইকেল কিনতে টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে হত্যা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সাইকেল কিনতে টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে হত্যা

মিরপুরের শেওড়াপাড়ায় জোড়া খুনের ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। সম্পর্কে ভিকটিম তার খালা। সোমবার (১২ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম।

 

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার জানান, সাইকেল কেনার টাকা সংগ্রহে শুক্রবার শেওড়াপাড়ায় খালার বাসায় যায় গোলাম রব্বানী। একপর্যায়ে সুযোগ বুঝে খালার বেডরুমের আলমারি থেকে টাকা চুরি করে সে।

 

ঘটনা দেখে ফেলে তার খালা। সবাইকে জানিয়ে দিতে চাইলে ক্ষিপ্ত হয়ে খালাকে ছুরি দিয়ে আঘাত করে ওই কিশোর, ঘটনা দেখে ফেলায় অপর খালাকেও ছুরিকাঘাত করে সে।

 

পরে মৃত্যু নিশ্চিত করতে শিলপাটা দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। সিসিটিভি থেকে আসামির গতিবিধি ও ফুটেজ যাচাই করে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।