Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

সাংবাদিক নির্যাতন: জাবিতে প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সাংবাদিক নির্যাতন: জাবিতে প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিক নির্যাতনের বিচার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটামসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। দাবি মেনে না নিলে আগামী রবিবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন অবরোধের হুঁশিয়ারি দেন তারা।     শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এক মানববন্ধনে এই ঘোষণা দেন তারা।     তাদের অন্যান্য দাবিগুলো হলো, দায়িত্ব পালনে ব্যর্থ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল প্রশাসনের পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ আচরণ না করায় তদন্ত কমিটির গাফিলতি খতিয়ে দেখা ও আবাসিক হলের নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে নেয়া।       মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাত্রলীগ তাদের ৮ জন কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, সেখানে প্রশাসন এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেনি। দিনের আলোর মত পরিষ্কার ঘটনার কোনো সত্যতা নাকি তদন্ত কমিটি খুঁজে পায় নি। ‘অপূর্ণাঙ্গ’ রিপোর্ট জমাদানকারী এই তদন্ত কমিটিকে জবাবদিহিতার আওতায় আনা হোক।’   এসময়, সংহতি জানিয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল হক রনি বলেন, ‘হল প্রশাসন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের লেজুড়বৃত্তি করে। এই হল প্রশাসন ও অভিযুক্ত ছাত্রলীগের কর্মীরা একে অপরের পরিপূরক। তারা একে অপরের দোষ ঢাকার চেষ্টা করে। আমরা সাংবাদিক নির্যাতনের ঘটনায় সর্বোচ্চ শাস্তি তথা বহিষ্কারের দাবি জানাচ্ছি।’     প্রসঙ্গত, গত ২ আগস্ট বিশব্বিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে চ্যানেল আই’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে গেস্ট রুমে ডেকে নিয়ে নির্যাতন চালানোর অভিযোগ ওঠে হল ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের কোন শাস্তি না হওয়ায় প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেন সাংবাদিকরা।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।