Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

সাংবাদিক নাদিম হত্যা: মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের শোক ও নিন্দা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সাংবাদিক নাদিম হত্যা: মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের শোক ও নিন্দা

জামালপুরে বকশিগঞ্জে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা ও তাকে হত্যার ঘটনায় জড়িতের শাস্তির দাবি করেছে মেলান্দহ উপজেলা প্রেসক্লাব । নাদিমের মৃত্যুর ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।

 

নাদিম হত্যার বিচার না হলে তীব্র আন্দোলন ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে এমইউপি।

 

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ, সহ-সভাপতি মোঃ ইমরান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রকিব হাসান নয়ন,

 

কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসাইন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক রোমান আহমেদসহ আসাদুজ্জামান, মমিনুল ইসলাম, রবিউল ইসলাম, রাসেল রানা কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

 

বিবৃতিতে তারা বলেন, গোলাম রাব্বানী নাদিমকে হত্যার ঘটনায় দোষীদের খুঁজে বের করে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানান নেতারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।