Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যানসহ ৬ আসামির জামিন নামঞ্জুর

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যানসহ ৬ আসামির জামিন নামঞ্জুর

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৬ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে চতুর্থ বারের মতো আসামিদের জামিন নামঞ্জুর হলো।

রোববার (২৭ আগস্ট) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুলতান মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন।

জামিনের আবেদন করেন- মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান, জাকিরুল ইসলাম, রেজাউল করিম, গাজী শামীম, ও আসলাম মিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসূফ আলী বলেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় কারাগারে থাকা ১৬ আসামির মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলমসহ ৬ আসামি জামিনের আবেদন করে। আজ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীদের শুনানি শেষে ওই ৬ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ১০ থেকে ১২ জন সাংবাদিক নাদিমের ওপর হামলা করেন। এ সময় নাদিমের মাথায় ইট দিয়ে আঘাত করেন চেয়ারম্যানের ছেলে রিফাত। পরদিন চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।