Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন স্থগিত

admin • 22 Jan 2025, 07:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন স্থগিত

গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

 

রাষ্ট্রপক্ষের আবেদনে মঙ্গলবার (২১ জানুয়ারি) জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদলত। বুধবার সংশ্লিষ্ট এক আইনজীবী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।

 

ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে।

 

এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

গত ২১ আগস্ট হজরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পরে গত ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে ৩১ আগস্ট ফের আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠান।

এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন এই দম্পতি। গত ২০ জানুয়ারি এই সাংবাদিক দম্পতিকে জামিন দেন হাইকোর্ট। সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানির পর চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত জামিন স্থগিতের আদেশ দেন। আর রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে ১০ ফেব্রুয়ারি শুনানির জন্য রাখেন।

আদালতে সাংবাদিক দম্পতির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।