Friday, 6 November 2026
শিরোনাম
মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
জাতীয়

'সাংবাদিকতা পেশার নিরাপত্তার জন্য ওয়েজবোর্ডের প্রয়োজন'

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
'সাংবাদিকতা পেশার নিরাপত্তার জন্য ওয়েজবোর্ডের প্রয়োজন'

সাংবাদিকতা পেশায় নিরাপত্তার জন্য ওয়েজবোর্ডের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আপনাদের (সাংবাদিকদের) জন্য ওয়েজবোর্ড ঘোষণা হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। তবে কেউ এটা মানে, কেউ মানে না। ওয়েজবোর্ড যেহেতু সবার সাথে আলোচনা করেই হয়েছে, তাহলে মানবে না কেন?

 

‘সাংবাদিকতা পেশায় নিরাপত্তার জন্য ওয়েজবোর্ডের প্রয়োজনীয়তা আছে। আমরা সরকারি চাকরিতে যেমন নিরাপত্তা পাই, আপনারা সাংবাদিকরা তেমনটা পান না।’

 

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি আয়োজিত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী।

 

তিনি বলেন, একটি কার্টুনের মাধ্যমে হাজারো শব্দের চেয়েও বেশি কিছু বোঝানো যায়। কিন্তু বর্তমানে পত্র-পত্রিকায় আগের মতো কার্টুন দেখি না। পশ্চিমা জগতে কার্টুনের বিশাল ভূমিকা রয়েছে। এই কার্টুনের সৃজনশীল স্রষ্টা ছিলেন এম এ কুদ্দুস।

 

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সিনিয়র সহ-সভাপতি প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের সম্মানে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী হক।

সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমন রহমানের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল লতিফ মোল্লা, ডিইউজে সাধারণ সম্পাদক আকতার হোসেন ও সহ-সভাপতি মানিক লাল ঘোষ, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, সাংবাদিক-উপস্থাপক গোলাম মোর্তোজা, প্রয়াত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের স্ত্রী তানিয়া কুদ্দুস, ঢাকাস্থ রাজবাড়ী সাংবাদিক সমিতির সহ-সভাপতি শাহীন হাসনাত, সাংগঠনিক সম্পাদক অরন্য গফুর, দপ্তর সম্পাদক শামীম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুর রহমান হিমেলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

 

এম এ মান্নান বলেন, তথ্য জানার মাধ্যম হচ্ছেন সাংবাদিকরা। প্রকৃত তথ্য জানার জন্য আমি সাংবাদিকদের সাথে মেশার চেষ্টা করি।

 

তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকতা পেশায় যারা ভূমিকা পালন করছেন, তারা রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।