Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ। এ কারণে কষ্টে আছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় ও ৯টায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে ৯৭ শতাংশ। চলতি মৌসুমে জেলায় এটিই সর্বনিম্ন তাপমাত্রা। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর আগে, বুধবার সকালে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

 

ভ্যানচালক সোবাহান বলেন, সকালের তীব্র  ঠান্ডায় ভ্যান চালানো যাচ্ছে না।

 

ইটভাটা শ্রমিক সাহেব আলী বলেন, এত শীত, ভোরে ভাটায় গিয়ে কাদায় ইট কাটা যায় না।

 

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, এখন থেকে এ অঞ্চলের তাপমাত্রা কমতেই থাকবে। শীতের তীব্রতাও বেড়ে যাবে। কর্কট ক্রান্তি রেখা বরাবর চুয়াডাঙ্গার অবস্থান হওয়ায় শীত মৌসুমে প্রায় দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে চুয়াডাঙ্গায়। এর আগে, বুধবার সকালে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।