Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

সর্বজনীন পেনশন: দেড় কোটি টাকা চাঁদা আদায়, নিবন্ধন ১০ হাজারের বেশি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সর্বজনীন পেনশন: দেড় কোটি টাকা চাঁদা আদায়, নিবন্ধন ১০ হাজারের বেশি

সর্বজনীন পেনশন কর্মসূচী চালুর পর এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন। বিভিন্ন স্কিমে টাকা জমা দিয়েছেন অন্তত ৩ হাজার মানুষ।

সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা আজ শনিবার দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশ কে এই তথ্য জানিয়েছেন।

গোলাম মোস্তফা জানান, সর্বজনীন পেনশন স্কিমে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৩ হাজার মানুষ চাঁদা দিয়েছেন। এই সময়ে মোট আদায় প্রায় দেড় কোটি টাকা। এই পর্যন্ত স্কিমে নিবন্ধন করেছেন ১০ হাজারের বেশি মানুষ।

অনলাইন কার্যক্রমের কারণে নিবন্ধনকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলেও জানান এই কর্মকর্তা। তিনি আশা প্রকাশ করে বলেন, দিন দিন সর্বজনীন পেনশনে আগ্রহী মানুষের সংখ্যাও বাড়বে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন। পেনশনের ছয়টি স্কিমের মধ্যে চারটি চালু করা হয়েছে। এই চার স্কিমে অন্তত ১০ কোটি এই পেনশন ব্যবস্থার আওতায় আসবে বলে আশা সরকারের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।