Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সরিষাবাড়ীতে স্বামীর আত্মহত্যার ১১দিন পর স্ত্রীর আত্মহত্যা

admin • 20 Nov 2022, 07:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সরিষাবাড়ীতে স্বামীর আত্মহত্যার ১১দিন পর স্ত্রীর আত্মহত্যা

প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় স্বামীর আত্মহত্যার ১১দিন পর এক গৃহবধূ আত্মহত্যা করেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নে।

১৯ নভেম্বর শনিবার বিকেলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১.৩০ মিনিটের দিকে ওই ইউনিয়নের বিলবালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি সরিষাবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের এমদাদুল হকের মেয়ে নিহত মোহসিনা শিফা (১৯)।

জানা যায় প্রায় দুই বছর আগে মোহসিনা পাশের বাড়ির মনছুর হোসেনকে ভালোবেসে বিয়ে করেন। পরে উভয়ের পরিবার তাদের বিয়ে মেনে না নেওয়ায় পারিবারিক টানাপোড়েন চলতে থাকে। একপর্যায়ে গত ৮ নভেম্বর মঙ্গলবার সকালে মনছুর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এদিকে স্বামীর মৃত্যুর পর স্ত্রী মোহসিনা মানসিকভাবে ভেঙে পড়েন। পরে ১৯ নভেম্বর শনিবার বেলা ১১,৩০ মিনিটের দিকে একই গ্রামের নানা আব্দুর রশিদের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

১৯ নভেম্বর শনিবার দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি বলে জানান সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।