Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

সরিষাবাড়ীতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
সরিষাবাড়ীতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, যেখানেই মাদক সেখানেই প্রতিবাদ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজার এলাকায় সচেতন নাগরিকদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, মাদকের ছোবলে দিনদিন এলাকায় যুব সমাজ নষ্ট হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। মাদকের কড়াল ছোবলে এলাকায় চুরি ছিনতাই বাড়ছে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ অনতিবিলম্বে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। এলাকা থেকে মাদক নির্মূলের কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন সমাবেশ থেকে বক্তারা।

 

সমাবেশে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক লিটন মিয়া’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলম। এছাড়াও স্থানীয় বিভিন্ন পেশাজীবীসহ সচেতন নাগরিকরা সমাবেশে অংশ নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।