Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

সরকারি কলেজের ফেসবুক পেজে পর্নো ছবি-ভিডিও, থানায় জিডি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সরকারি কলেজের ফেসবুক পেজে পর্নো ছবি-ভিডিও, থানায় জিডি

কুষ্টিয়ায় একটি সরকারি কলেজের ফেসবুক পেজে পর্নো ছবি ও ভিডিও আপলোড করা হয়েছে৷ এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পেজটি হ্যাক করে এসব ভিডিও ও ছবি আপলোড করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মিরপুর থানায় কলেজ কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করেছে।

জানা যায়, গত ২৮ মে থেকে পেজটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। সে সময় থেকেই পেজটিতে হ্যাকাররা নানা রকম আপত্তিকর ছবি ভিডিও আপলোড করে চলেছে।

এ বিষয়ে আইনশৃংখলা বাহিনী ও পুলিশের ক্রাইম ইউনিয়টের সাথে যোগাযোগ করেও গত এক মাসে এর কোন সুরাহা হয়নি। কলেজের রসায়ন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান বলেন, করোনাকালে কলেজ বন্ধ থাকায় অনলাইন ক্লাস চালু রাখার জন্য ‘আমলা সরকারি কলেজ, মিরপুর, কুষ্টিয়া’ একটি ফেসবুক পেজ খোলা হয়। অনলাইন ক্লাস আপলোড ও কলেজের প্রয়োজনীয় তথ্য এই পেজের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়। কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই পেজের সঙ্গে যুক্ত আছেন। গত ২৮ মে হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পারি। হ্যাক হওয়ার পর থেকে অশ্লীল ছবি-ভিডিও আপলোড হতে থাকে।

কলেজের অফিসিয়াল ফেজবুক পেজে এ ধরনের ভিডিও-ছবি দেখে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সবাই বিব্রত। বিষয়টি নিয়ে অনেকে হাসাহাসি করছেন। এতে করে কলেজের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।

আমলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাদশা জাহাঙ্গীর বলেন, হ্যাক হওয়ার বিষয়টি জানার পর মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে কুষ্টিয়া পুলিশের ক্রাইম ইউনিটের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষর্থী-অভিভাবকদের কাছ থেকে নিয়মিত ফোন পাচ্ছি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অবগত করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষকেও তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।