Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সরকারি ওষুধ বিক্রির অভিযোগে শিপলু পোল্ট্রি ফিডকে জরিমানা

admin • 14 May 2024, 04:02 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সরকারি ওষুধ বিক্রির অভিযোগে শিপলু পোল্ট্রি ফিডকে জরিমানা

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়ার কুমারখালীতে শিপলু পোল্ট্রি ফার্মে সরকারি ভ্যাকসিন বরাদ্দ এনে ব্যবহার না করে অতিরিক্ত দামে বাইরে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াই টার দিকে বাটিকামার শিপলু পোল্ট্রি ফিড বিক্রয় কেন্দ্রে এই অভিযান পরিচালিত হয়।

 

জানা যায়, বাটিকামারা শিপলু পোল্ট্রি ফিড বিক্রি প্রতিষ্ঠান তাদের নিজস্ব পোল্ট্রি ফার্মের জন্য বরাদ্দ সরকারি ভ্যাকসিন ব্যবহার না করে অবৈধভাবে পঞ্চাশ টাকার স্থলে একশত টাকা বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।

 

অভিযানে পোল্ট্রি ফিড বিক্রি প্রতিষ্ঠানের ফ্রিজে সরকারি ওষুধ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শিপলু পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী বাবলুকে তিন হাজার টাকা জরিমানা ও মৌখিকভাবে সতর্ক করা। অভিযান পরিচালনাকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও কুমারখালী থানা পুলিশ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।