Tuesday, 3 November 2026
শিরোনাম
নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

সম্রাটের জামিন বাতিল আবেদনের অনুমতি পেলো দুদক

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সম্রাটের জামিন বাতিল আবেদনের অনুমতি পেলো দুদক
যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে দুদককে আবেদন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।     সোমবার (২৯ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই অনুমতি দেয়।   আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।   এর আগে, গত ২২ আগস্ট সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। তবে, এজন্য তাকে আদালতে পাসপোর্ট জমা দেওয়া এবং অনুমতি ছাড়া বিদেশে না যাওয়ার শর্ত দেওয়া হয়।   উল্লেখ্য, ২০১৯ সালে ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর সম্রাটের বিরুদ্ধে চারটি মামলা হয়। এরমধ্যে গত এপ্রিল মাসে তিন মামলায় এবং মে মাসে দুদকের মামলায় জামিন পেয়েছিলেন তিনি। তবে দুদকের এক মামলায় হাইকোর্টে জামিন স্থগিত হওয়ার পর ফের আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় সম্রাটকে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।