Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

সমবেদনা জানিয়ে লিজ ট্রাসকে প্রধানমন্ত্রীর চিঠি

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সমবেদনা জানিয়ে লিজ ট্রাসকে প্রধানমন্ত্রীর চিঠি
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যুক্তরাজ্যের সমকক্ষ লিজ ট্রাসকে সমবেদনা জানিয়েছেন।   বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, ‘রানি এলিজাবেথের আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি গভীর শোক। যুক্তরাজ্যের জনগণকে আপনার মাধ্যমে জানাচ্ছি আন্তরিক সমবেদনা। শোকে মুহ্যমান রাজপরিবারের সদস্যদের এবং যুক্তরাজ্যের শোকাহত জনগণের পাশে থেকে রানির বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করছি।’   শুক্রবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।   এতে বলা হয়, রানি শুধু কমনওয়েলথভুক্ত দেশগুলোর আড়াই বিলিয়ন জনগণের স্তম্ভ এবং শক্তিই ছিলেন না বরং তিনি করুণা, মর্যাদা, প্রজ্ঞা এবং সেবার প্রতীকও ছিলেন।   প্রধানমন্ত্রী বলেন, রানি আমাদের নাগরিকদের জন্য অনুপ্রেরণা, সাহস এবং শক্তির এক অসাধারণ উৎস হয়ে থাকবেন। আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে সবচেয়ে আবেগপূর্ণ বার্তাটি পাঠিয়েছিলেন তিনি। সেখানে রানি লিখেছিলেন, ‘আমরা বন্ধুত্ব এবং স্নেহের বন্ধন ভাগ করে নেই, যা আমাদের অংশীদারিত্বের ভিত্তি হিসাবে রয়ে গেছে এবং পঞ্চাশ বছর আগের মতো আজও গুরুত্বপূর্ণ।’   রানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশের মানুষ এবং আমি ব্যক্তিগতভাবে শুধু একজন বিশ্বস্ত বন্ধুকেই হারালাম না, একজন প্রকৃত অভিভাবকও হারালাম বলে চিঠিতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।