Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি,জনতার হাতে ৩ শিক্ষার্থী আটক

admin • 29 Oct 2024, 09:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি,জনতার হাতে ৩ শিক্ষার্থী আটক
জামালপুরের সরিষাবাড়ীতে সমন্বয়ক পরিচয়ে চিকিৎসার খরচের নামে চাঁদা তুলতে গিয়ে রিফাত হাসান, সিফাত মিয়া ও বৈশাখী আক্তার নামের তিন শিক্ষার্থী জনতার হাতে আটক হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকায় তাদের কে আটক করে জনতা।
পরে তাদেরকে সরিষাবাড়ী পৌর সভার ঝালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে এসে জিজ্ঞাস করলে তারা ভুয়া সমন্বয়ক বলে স্বীকার করে। পরে তাদেরকে সরিষাবাড়ী থানা পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
আটককৃত সিফাত মিয়া উপজেলার ব্রাহ্মণ জানি আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, রিফাত হাসান সরিষাবাড়ীর তারাকান্দি সরর্বান হাসান টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ও বৈশাখী আক্তার সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ওই শিক্ষার্থীরা জানান, ময়মনসিংহ আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের মাস্টার্সে অধ্যয়রত আকুল মিয়া নামের এক সমন্বয়ক পরিচয়দানকারীর পরামর্শক্রমে তারা ক্যান্সার আক্রান্ত রোগীর জীবন বাঁচানোর নামে এ অর্থ আদায় করে আসছিল।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, তাদের বিরুদ্ধে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। ভবিষ্যতে এমন প্রতারনামুলক কর্মকাণ্ডে করবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের পরিবারের নিকট সোপর্দ করা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।