Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

সভা না করেই নরসিংদী থেকে ফিরেছেন সারজিস

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সভা না করেই নরসিংদী থেকে ফিরেছেন সারজিস

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতির বিরুদ্ধে মতবিনিময় সভায় যোগ দিতে নরসিংদী পৌঁছালেও অনুষ্ঠানস্থলে যেতে পারেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সমাবেশটি স্থগিত ঘোষণা করেন আয়োজকরা।

 

সোমবার বিকাল ৩টায় পৌর শহরের সাটিরপাড়া এলাকায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই সভায় যোগ দিতে এদিন সকালে নরসিংদী ক্লাবে আসেন সারজিস আলমসহ ১০ জন প্রধান সমন্বয়ক ও ১ জন চিকিৎসক।

 

নরসিংদী ক্লাবে ছাত্র আন্দোলনে আহত ও নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলেন তারা। পরবর্তীতে জেলা প্রশাসন, নরসিংদী চেম্বার অব কমার্সসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন।

 

এরপর, নরসিংদী ক্লাবে অবস্থান করে জেলার সমন্বয়কদের নিয়ে অভ্যন্তরীণ মিটিং শুরু করেন। এসময় সমাবেশের স্থান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। সভার স্থান নির্ধারণ না হওয়ায় বিকেলে নরসিংদী ত্যাগ করেন সারজিস আলমসহ তার সমন্বয়ক দল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।