Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

সবজির সঙ্গে গাঁজা চাষ!

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
সবজির সঙ্গে গাঁজা চাষ!

কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে সবজির সাথে গাঁজা চাষের অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত আইনুদ্দিন এর ছেলে সেলিমের বেগুন ক্ষেত থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে যদুবয়রা ক্যাম্পের পুলিশ।

থানা সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সেলিম বেগুন ক্ষেতে গাঁজার গাছ রোপণ করে চাষ করে আসছিলো। পুলিশ ও স্থানীয়দের চোখ ফাঁকি দিতে সে সবজি ক্ষেতের চারপাশ নেট দিয়ে ঘিরে রাখতো এবং বেগুন গাছের সাথে সামঞ্জস্য রেখে গাঁজার গাছের মাথা ছেঁটে দিতো।

 

রোববার গোপন সংবাদের ভিত্তিতে যদুবয়রা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজার গাছ উদ্ধার করেন। এসময় গাঁজা চাষি সেলিমের বাড়িতে গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানা যায়।

 

যদুবয়রা ক্যাম্প ইনচার্জ সাব ইন্সপেক্টর বিল্লাল জানান, পুলিশের চোক ফাঁকি দিতে বেগুন ক্ষেতের চারপাশ নেট দিয়ে ঘিরে বেগুনের সাথে গাঁজা চাষের অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। গাঁজা চাষি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।