Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সন্ধ্যায় রাজধানীর শনির আখড়ায় বাসে আগুন

admin • 13 Nov 2023, 07:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সন্ধ্যায় রাজধানীর শনির আখড়ায় বাসে আগুন

বিএনপি-জামায়াতের চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর শনির আখড়া এলাকায় মঞ্জিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শনির আখড়ার চৌরাস্তা ব্রিজের ওপর বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

   

এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, বাসে আগুন লাগার খবর পাওয়ার পরই পোস্তগলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

   

এদিন বিকেলে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামী ১৫ নভেম্বর সকাল ৬টা থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।

   

এদিকে রাজনৈতিক দল বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধ শেষ হচ্ছে সোমবার। এরপর মঙ্গলবার (১৪ নভেম্বর) একদিনের বিরতি দিয়ে পঞ্চম দফায় দুদিনের (১৫ ও ১৬ নভেম্বর) অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও সমমনা দলগুলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।