এক আকস্মিক কৌশলের অংশ হিসেবে ভারতের মিজোরাম স্টেট তাদের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর সাথে অস্ত্র বিরতি চুক্তি থেকে সরে এসেছে। মিজোরাম সরকারের দাবি তারা জানতে পেরেছে কেএনএফ এর বর্তমান নেতৃত্ব ভারতের নাগরিক নয়, তারা মায়ানমারের নাগরিক।
এছাড়াও সশস্ত্র সংগঠনটির বিরুদ্ধে মিজোরামের রিজার্ভ ফরেস্টে অবৈধভাবে আফিম,পপি চাষের অভিযোগ তুলেছে। এই মাদকদ্রব্য চাষাবাদের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করেছে মিজোরাম সরকার।
এর অংশ হিসেবে ভারত ০২জন কেএনএফ সন্ত্রাসী আটক করেছে এক অভিযানে।আসাম রাইফেলস মিজোরামের লংতালাই জেলার হুমুনুয়াম (Hmunnuam) গ্রামে কুকি চিন ন্যাশনাল আর্মির ২ সন্ত্রাসীকে আটক করেছেন।
ভারতীয় নিরাপত্তা বাহিনীর দাবি, আটককৃত উভয়ে বাংলাদেশী নাগরিক। গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীদের মধ্যে একজন উচ্চ পদমর্যাদার সন্ত্রাসী। যারা বুংটলাং (Bungtlang)-এ কেসিএনএ-এর একটি সভায় যোগদান করেছিল যেখানে বাংলাদেশে অস্ত্র পাচারের পরিকল্পনা করা হয়েছিল বলে জানা যায়।
উল্লেখ্য গত ২০০৮ সাল থেকে কুকি চিন সম্প্রদায়ের সাথে সমঝোতায় ছিল মিজোরাম স্টেট।





