Wednesday, 4 November 2026
শিরোনাম
ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার
জেলার খবর

সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

নীলফামারীর সৈয়দপুরে হারুন অর রশিদ (১৭) নামে এক ছেলেকে হত্যার দায়ে সৎ মা মোছা. শাহনাজ বেগমকে (৪৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মোছা. শাহনাজ বেগম সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া খেজুরবাগের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১২ নভেম্বর রাতে হারুন অর রশিদকে মারধর করেন তার বাবা আনোয়ার হোসেন ও সৎ মা মোছা. শাহনাজ বেগম। এ ঘটনায় হারুন অর রশিদ অসুস্থ হলে তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানের চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন (১৩ নভেম্বর) বাবা আনোয়ার হোসেন ও সৎ মা মোছা. শাহনাজ বেগমের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করেন নিহতের নিজের মা হোসনে আরা।

পুলিশ তদন্ত শেষে ওই হত্যা মামলায় হারুন অর রশিদের বাবা আনোয়ার হোসেন ও তার (হারুন) সৎ মা মোছা. শাহনাজ বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

নীলফামারী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় বলেন, মামলা চলাকালীন সময়ে আসামি আনোয়ার হোসেনের মৃত্যু হয়। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালতের বিচারক শাহনাজ বেগমকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।