Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সন্তানসহ পরকীয়া প্রেমিক নিয়ে হোটেলে মা, অতঃপর..

admin • 01 May 2023, 10:11 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সন্তানসহ পরকীয়া প্রেমিক নিয়ে হোটেলে মা, অতঃপর..

বরিশাল নগরীর বান্দ রোড এলাকায় আবাসিক হোটেলে এক শিশুর মৃত্যু হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় শিশুটির মা মরিয়ম ও তার পরকীয়া প্রেমিক মিলন হাওলাদারকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (১ মে) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৩০ এপ্রিল) ওই এলাকার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের হোটেল বায়েজিদে এ ঘটনা ঘটে।

 

নিহত শিশুর নাম আবির ইসলাম জিহাদ।

 

জানা গেছে, প্রায় চার মাস আগে পলাশপুরের বাসিন্দা দিনমজুর আল আমিনের সঙ্গে বিচ্ছেদ হয় মরিয়মের। পরে গত ২৫ এপ্রিল হোটেল বায়েজিদের একটি কক্ষ ভাড়া নেন মরিয়ম ও তার পরকীয়া প্রেমিক মিলন হাওলাদার। হোটেলে তারা স্বামী-স্ত্রী পরিচয় লেখেন। এ সময় সঙ্গে মরিয়মের সন্তানও ছিল।

 

এদিকে রোববার সকালে হোটেল ম্যানেজারকে মরিয়ম জানান, তার ছেলে খুব অসুস্থ। এ সময় প্রেমিক মিলন রুমে না থাকায় হোটেল ম্যানেজার শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে হাসপাতালে নিলে শিশুকে মৃত জানান চিকিৎসক।

 

নিহত শিশুটির মায়ের মামা আব্দুল মান্নান জানান, শুনেছি আমার ভাগনি মরিয়ম ও তার কথিত স্বামী মিলন আমার নাতিকে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

 

নিহত শিশুর মা ও তার পরকীয়া প্রেমিক মিলন হাওলাদারের দাবি, হোটেলের সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয় জিহাদ। পরে তার মৃত্যু হয়েছে।

 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রোববার সকালে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে নিহত শিশুর মা ও তার পরকীয়া প্রেমিক মিলনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।