Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সন্তানদের নিয়ে স্ত্রীর প্রেমিককে পিটিয়ে মারলেন স্বামী

admin • 21 Oct 2023, 07:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সন্তানদের নিয়ে স্ত্রীর প্রেমিককে পিটিয়ে মারলেন স্বামী

ময়মনসিংহের গৌরীপুরে স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও সন্তানদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্ত্রী শামসুন্নাহার। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের পূর্বদাপুনিয়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত প্রেমিক জামাল মিয়া পৌর শহরের কলাবাগান এলাকার আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় স্বামী শরীফ, ছেলে সজিব ও সজিবের বন্ধু মামুনকে আটক করেছে গৌরীপুর থানা–পুলিশ। মামুন একই এলাকার লাল মিয়ার ছেলে। গৌরীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া বলেন, ‘জামাল ও শামসুন্নাহারের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস হয়েছে।’

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৌপিয়া মজুমদার বলেন, ‘নিহত জামালের মাথা ও মুখে শক্ত কিছুর একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাঁর মাথার খুলি, চোয়াল, নাক ও দাঁত ভেঙে গিয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল।’

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কের জেরে জামালকে খুন করা হয়েছে। ঘটনার পর থেকে শামসুন্নাহার পলাতক রয়েছেন। ঘটনাটি পরিকল্পিত কি–না খতিয়ে দেখা হচ্ছে। শরীফের ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও রক্তাক্ত বিছানার চাদর উদ্ধার করা হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।