Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর ক্যাম্পাস

সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃত্বে পাপ্পু ও মহেন্দ্র নাথ।

admin • 04 Mar 2023, 02:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃত্বে পাপ্পু ও মহেন্দ্র নাথ।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের ধর্মচক্র ও ধর্ম চর্চার সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি পাপ্পু তালুকদার ও সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ।

 

৩ ফেব্রুয়ারি(শুক্রবার) সন্ধায় ক্যাফেটেরিয়ার ২য় তলায় বিশ্ববিদ্যালয়ের নবাগত ১৪ তম ব্যাচের নবীন বরণ ও গীতা উপহার অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. অবিনাশ সরকার।

 

৮ সদস্যদের এ আংশিক কমিটিতে সভাপতি নির্বাচিত হন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পাপ্পু তালুকদার ও গণিত বিভাগের শিক্ষার্থী মহেন্দ্র নাথ। নির্বাচিত অন্যান সদস্য হলেন সহ-সভাপতি মিঠুন চন্দ্র,রবীন্দ্রনাথ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক শয়ন সাহা,জয় কুমার, সাংগঠনিক সম্পাদক ছন্দা রায় ও কুমার বিশ্বজিৎ।

   

সাবেক সাধারণ সম্পাদক দীপা রায় সজ্জা সঞ্চলনায় ও সাবেক সভাপতি লিমন শর্মা সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক অতুল চন্দ্র সিংহ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড.অবিনাশ চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ , খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার বর্মন, রংপুর মহানগর হিন্দু, বৌদ্ধ , খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুব্রত সরকার মুকুল, উপ-পুলিশ পরিদর্শক স্বপন রায়, বিদ্যার্থী কেন্দ্রীয় সংসদ বিভাগীয় প্রতিনিধি রতন রায়,সাবেক সাধারণ সম্পাদক সুজন রায় আকাশ, ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান শামীম,সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর।

   

নব্য সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ বলেন,আমরা সবাই বাসা থেকে অনেক দুর দুরান্ত ক্যাম্পাসে আসছি, আমরা যেন আমাদের সনাতনী সংস্কৃতি ভুলে না যাই, চর্চার মধ্যে থাকি সেটার অন্যতম একটি প্লাটফর্ম হচ্ছে সনাতন বিদ্যার্থী সংসদ।আমরা সবাই যেন এই সংগঠনটিকে আমার(নিজের) বলে মনে করে সংগঠনের সকল কার্যক্রমে অংশীদার হয়ে সংগঠনের কার্যক্রমকে বেগবান করি ।

   

নব নির্বাচিত সভাপতি পাপ্পু তালুকদার বলেন, দীর্ঘ ১৪ বছর পার হয়ে যাচ্ছে, দুঃখজনক হলেও সত্যি আমরা এখনো মন্দির পাই নাই আমাদের নির্দিষ্ট উপাসনালয় নেই । ক্যাম্পাসে যেন মন্দির প্রতিষ্ঠা হয় সে লক্ষে আমরা তৎপর থাকবো ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।