Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সড়ক দূর্ঘটনায় নিহত ডাঃ হাফিজের পরিবার পেলো আর্থিক সহায়তা

admin • 20 Dec 2023, 07:52 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সড়ক দূর্ঘটনায় নিহত ডাঃ হাফিজের পরিবার পেলো আর্থিক সহায়তা

জামালপুর সদর উপজেলার নান্দিনা স্বাস্থ্য উপকেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ৪০তম বিসিএস (স্বাস্থ্য) সড়ক দূর্ঘটনায় নিহত ডাঃ হাফিজুর রহমানের পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

 

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার ৫লাখ টাকার চেক নিহত ডাক্তার হাফিজের বাবা ও মায়ের হাতে হস্তান্তর করেন।

 

চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ডাঃ হাফিজের বাবা দুলাল ফকির ও মা হাজেরা বেগমসহ স্বাস্থ্যবিভাগের কর্মীবৃন্দ।

 

উল্লেখ্য, বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে চলতি বছরের ৮ অক্টোবর জামালপুর পৌর এলাকার ছনকান্দায় ট্রাক চাপায় নিহত হন দরিদ্র পরিবারের মেধাবী সন্তান মানবিক চিকিৎসক হিসেবে খ্যাত ডাঃ হাফিজুর রহমান মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন।

 

ঘটনার কয়েক মাস পেরোলেও ঘাতক ট্রাক চালক ও মালিককে কোন প্রক্রিয়ায় আইনের আওতায় আনা হয়নি।

 

নিহত হাফিজের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন ' ট্রাক আমার জানের টুকরা কাইড়া নিছে। কোন বিচার পাই নাই। ওগোর শাস্তি না অইলে আমার হাফিজের মতো আরো অনেক বাপ, মায়ের বুক খালি হবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।