Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্মচারীর মর্মান্তিক মৃত্যু

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্মচারীর মর্মান্তিক মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কর্মচারী মো. আব্দুল মান্নান। সোমবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

   

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মান্নান মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় থেকে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

   

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মো. আব্দুল মান্নান বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ল্যাব টেকনেশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

কর্মচারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। এক শোক বার্তায় তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের একটি তাজা প্রাণ ঝরে গেল, এ ধরনের মৃত্যু মেনে নেয়া কষ্টদায়ক। কর্মজীবনে মো. আব্দুল মান্নান তার ওপর অর্পিত দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। মহান আল্লাহ রাব্বুল আল আমীন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন'।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।