Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

সড়কে নিভল বাবা-মেয়েসহ তিন প্রাণ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সড়কে নিভল বাবা-মেয়েসহ তিন প্রাণ

ফরিদপুরে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রতিবাদে স্থানীয় জনতা বাসটি পুড়িয়ে দেয়।

নিহতরা হলেন নগরকান্দা উপজেলার ধরমদী গ্রামের বাকী শেখের ছেলে মাইনুদ্দিন শেখ (৩০), তার মেয়ে তাবাসসুম (০৮) ও শ্যালক ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া গ্রামের মিরাজ মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আল মামুদ বলেন, মোটরসাইকেলে ৩ আরোহী ছিলেন। ঘটনাস্থলে দুজন নিহত হন। একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই কর্মকর্তা আরও জানান, স্টার এক্সপ্রেস নামের ওই বাসটি খুলনার দিকে থেকে ঢাকার দিকে আসছিল। মোটরসাইকেলটি মনসুরাবাদ বাজারের লিংক সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে দূরে পড়ে। এর পর বাসটি পড়ে যাওয়া মোটরসাইকেলটিকে ঠেলতে ঠেলতে অনেক দূর আনার পর সেটিতে আগুন ধরে যায়। সেই আগুন বাসে ছড়িয়ে পড়ে এবং পরে ক্ষুব্ধ জনতা বাসটিতে আরও আগুন ধরিয়ে দেয়। তবে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, দুর্ঘটনা ও বাসে আগুন ধরিয়ে দেওয়ার খবর শুনে একদল ফায়ার ফাইটার ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।