Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সড়কেই পড়ে আছে ২ যুবকের মরদেহ

admin • 19 Mar 2023, 09:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সড়কেই পড়ে আছে ২ যুবকের মরদেহ

ময়মনসিংহের ত্রিশালে অজ্ঞাত গাড়ির সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ রবিবার (১৯ মার্চ) রাত ৮ টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বেইন্না ব্রিজ নামক এই ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, রাত ৮ টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বেইন্না ব্রিজের এলাকায় একটি অজ্ঞাত গাড়ি চাপা দেয় ওই মোটরসাইকেলকে।

 

মোটরসাইকেলে চালকসহ দুই যুবক ছিল। দুইজনই ঘটনাস্থলে মারা যান। তবে, কোন গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি।

 

তিনি আরো বলেন, মরদে হ ঘটনাস্থলে আছে। উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে, এখনো নিহতের নাম ঠিকানা জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।