Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

সচেতনতা বৃদ্ধি পাওয়ায় অগ্নিকাণ্ডসহ যেকোন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমেছে: ত্রাণ প্রতিমন্ত্রী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সচেতনতা বৃদ্ধি পাওয়ায় অগ্নিকাণ্ডসহ যেকোন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমেছে: ত্রাণ প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমিন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় অগ্নিকাণ্ডসহ যেকোন দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হচ্ছে এবং দেশ এগিয়ে যাওয়ায় দুর্যোগ হ্রাস পাচ্ছে। পাশাপাশি দেশে দরিদ্র জনগোষ্ঠীর বহুমুখী কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় অভাব-অনটন পূর্বের যেকোনো সময়ের চেয়ে কমে গেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) হাজারিবাগ এলাকার বটতলা বাজার সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় জনসাধারণের মাঝে জরুরী খাদ্য সহায়তা বিতরণকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এসব কথা বলেন। ঢাকার জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. সফিউল ইসলাম মহিউদ্দিন। এসময়ে স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ২০ কেজি, ডাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, লবন ২ কেজি, চিনি ২ কেজি। এছাড়া আরো রয়েছে পর্যাপ্ত পরিমাণ হলুদের গুড়া, মরিচের গুড়া এবং ধনিয়ার গুড়া।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।