Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

সচিবালয়ে ভয়াবহ আগুন: ফায়ার কর্মীকে ট্রাকচাপা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সচিবালয়ে ভয়াবহ আগুন: ফায়ার কর্মীকে ট্রাকচাপা

মধ্যরাতে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। এ সময় ফায়ারের এক কর্মীকে গাড়িচাপা দিয়ে পালিয়ে গেছে দ্রুতগামী একটি ট্রাক।

 

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সচিবালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

   

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১টা ৫৪ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

   

ক্রমেই বাড়ছে আগুনের তীব্রতা। ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ২ প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্য মোতায়েন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা রয়েছেন। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। এ ছাড়া সাধারণ মানুষকেও ঘটনাস্থলের আশপাশে দেখা গেছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।