Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

সচিবদের প্রস্তুত থাকতে নির্দেশ

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
সচিবদের প্রস্তুত থাকতে নির্দেশ

মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে কোনো কারণে যদি আমদানি পণ্যের মজুদ ও সরবরাহ বন্ধ হয়ে যায় সেটা মোকাবেলার জন্য সচিবদের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

 

গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবদের বৈঠকের পর ২৪ দফা লিখিত নির্দেশনার মধ্যে যেকোনো সংকটের জন্য প্রস্তুত থাকতে বলা হয়।

 

মন্ত্রিপরিষদসচিব বলেন, এটা কোনো রাজনৈতিক বিষয় না। কোনো কারণে সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেলে এক মাস, দুই মাস, সেটার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সচিব কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এসব তথ্য জানিয়েছেন বিদায়ি মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

তিনি বলেন, ‘সম্প্রতি যে সচিব সভা হয়েছে তারই একটি ফলোআপ বৈঠক হয়েছে আজ। আমাদের সচিবদের কাছ থেকে ব্যয় সংকোচন, যেমন এন্টারটেইনমেন্ট কেমন কমল, বিদ্যুতে কেমন কমল, তারপর পেট্রলে কতটা কমছে, তার একটি পর্যালোচনা করেছি। জুন থেকে এ পর্যন্ত বিদ্যুতে প্রায় ৪৮ শতাংশ পর্যন্ত ব্যয় কমানো সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তো প্রায় ৬০ শতাংশের বেশি কমে এসেছে। আর জ্বালানি খাতেও ৪০ শতাংশ ব্যয় কমেছে। বৈঠকে তা তুলে ধরা হয়েছে। সবাই তা চর্চা করছেন। এটিই আমাদের কাছে সবচেয়ে আদর্শ বলে মনে হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।