Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

সংস্কারের ১৮ মাস পর জাতীয় নির্বাচন: প্রেস সচিব

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সংস্কারের ১৮ মাস পর জাতীয় নির্বাচন: প্রেস সচিব

রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটার তালিকা হালনাগাদ করার ১৮ মাস পর দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন ব্যাখ্যাই দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এ ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে বলেও কথা দিয়েছে বাংলাদেশকে।

 

বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

 

নানা বিষয়ের পাশাপাশি আগামী নির্বাচনে নানা সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে। পরে বৈঠকের বিষয়ে বলতে গিয়ে আগামী নির্বাচন ঠিক কতদিন পরে হবে, তার একটি ধারণা দেন প্রদান উপদেষ্টার প্রেস সচিব।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডলে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে ড. ইউনূসের সঙ্গে অ্যান্টনি ব্লিঙ্কেনের ফলপ্রসূ আলোচনা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসাও করেছেন বলে জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।