Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সংসদ অধিবেশনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

admin • 05 Sep 2023, 08:10 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সংসদ অধিবেশনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার (৪ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের বিরতির পর সংসদের ভিআইপি গ্যালারিতে বসে সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেছেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাবেক রাষ্ট্রপতির উপস্থিতির বিষয়টি জানান দেন।

 

সোমবার বৈঠকে আইন প্রণয়ন কার্যক্রম চলাকালে আবদুল হামিদ সংসদের ভিআইপি গ্যালারিতে প্রবেশ করেন। এ সময় জাতীয় পরিচয় নিবন্ধন আইন উত্থাপন কার্যক্রম চলছিল।

 

আইনটি উত্থাপন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই স্পিকার সাবেক রাষ্ট্রপতির উপস্থিতি জানান দেন। তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, সাবেক রাষ্ট্রপতি জনাব মো. আবদুল হামিদ আজকের সংসদের বৈঠক প্রত্যক্ষ করছেন। সকল সংসদ সদস্যরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান।

 

পরে অন্য একটি ইস্যুতে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘গত ৫৩ বছরের ইতিহাসে এই সংসদে যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম, সেটা গণতন্ত্রের সৌন্দর্য। সংসদে নীরবে-নিভৃতিতে একটি অভূতপূর্ব ঘটনা দেখলাম। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।