Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

সংসদে ৬টি স্থায়ী কমিটি পুনর্গঠন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সংসদে ৬টি স্থায়ী কমিটি পুনর্গঠন
জাতীয় সংসদে ৬টি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিগুলো হচ্ছে- সংসদ কার্যউপদেষ্টা কমিটি, লাইব্রেরি কমিটি,  পিটিশন কমিটি, কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বিধি অনুযায়ি কমিটিগুলোর মধ্যে প্রথম ৪টি কমিটি পুনর্গঠনের মনোনয়ন দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  বাকী ২টি কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী। কমিটিগুলোর মধ্যে প্রথম ৪টি কমিটিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আর পদাধিকার বলে  ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে লাইব্রেরি কমিটির সভাপতি করা হয়েছে।   ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় শূণ্য হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে সরকারি দলের সদস্য বেনজির আহমেদকে নিয়োগ দেয়া হয়েছে। সুত্র: বাসস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।