Tuesday, 3 November 2026
শিরোনাম
নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

সংসদে সর্বজনীন পেনশন বিল উত্থাপন

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
সংসদে সর্বজনীন পেনশন বিল উত্থাপন
সর্বজনীন পেনশন সংক্রান্ত আনুষাঙ্গিক বিষয়ে সুনির্দিষ্ট বিধনের প্রস্তব করে সংসদে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২২ উত্থাপন করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করেন।   বিলে প্রস্তাবিত পেনশন স্কিমে নির্দিষ্ট হারে নিরবিচ্ছিন্ন চাঁদা প্রদানকারী বাংলাদেশি নাগরিকদের ৬০ বছর বয়সে পেনশন প্রদানের বিধানের প্রস্তাব করা হয়েছে।   বিলে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতায় ১৮ থেকে ৫০ বছর বয়সের সব বাংলাদেশি নাগরিক এ স্কিমে অংশ নিতে পারবেন বলে বিধানে প্রস্তাব করা হয়েছে।   বিলে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার জন্য এক জনকে নির্বাহী চেয়ারম্যান করে ৫ সদস্যের জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে কর্তৃপক্ষের গঠন, কার্যাবলি, ক্ষমতা, কর্মচারী নিয়োগ, কর্তৃপক্ষের তহবিল, তহবিলের ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়।     বিলে পেনশন স্কিম পরিচালনার জন্য ১৬ সদস্যের পেনশন পরিচালনা পর্ষদ গঠন ও এর দায়িত্ব কার্যাবলির বিধানের প্রস্তাব করা হয়।     এছাড়া বিলে কেন্দ্রীয় রেকর্ড সংরক্ষণ, পেনশন বিতরণ কাঠামো, কর্তৃপক্ষের বার্ষিক প্রতিবেদন পেশ, বার্ষিক বাজেট পেশ, হিসাব ও নিরীক্ষা, বিধি, প্রবিধান প্রণয়নের ক্ষমতাসহ আনুষাঙ্গিক বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।   পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।     এছাড়া বিদ্যমান আইনের কতিপয় ধারা সংশোধনের প্রস্তাব করে আজ সংসদে সরকারি কর্মচারী (সংশোধন) বিল-২০২২ উত্থাপন করা হয়।     জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিলটি উত্থাপন করেন। পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। সূত্র : বাসস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।