Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস
জাতীয় সংসদে    আজ  (২৯ আগষ্ট)  সোমবার  জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, ২০২২ এবং গ্যাস,  তেল ও খনিজ সম্পদ কর্পোরেশন বিল, ২০২২ পাস  করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ, ক, ম  মোজাম্মেল হক  বিলটি পাসের প্রস্তাব করেন।     জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ রহিত করে, সংযোজন বিয়োজন তথা আরো যুগোপযোগী করে নতুন আইন প্রণয়নের বিধান করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, ২০২২ আনা হয়েছে।   এ বিলে কাউন্সিল গঠন, কাউন্সিলর ক্ষমতা, কার্যক্রম, দায়িত্বসহ প্রয়োজনীয় সব বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলে মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা বলার বিধান করা হয়।       এছাড়া মুক্তিযোদ্ধার সংজ্ঞা,  সঠিক তালিকা প্রণয়ন, রাজাকারসহ স্বাধীনতা বিরোধী বিভিন্ন বাহিনীর তালিকা প্রণয়নেরও বিধান করা হয়েছে।     জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, মুজিবুল হক, মশিউর রহমান রাঙা, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী,  রওশন আরা মান্নান এবং বিএনপির হারুনুর রশীদ বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।  সুত্র: বাসস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।