Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সংরক্ষিত মহিলা আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন

admin • 28 Aug 2023, 05:46 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সংরক্ষিত মহিলা আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে শূন্য পদে নির্বাচনের ক্ষেত্রে ৪৫ থেকে বাড়িয়ে ৯০ দিন নির্ধারণ করা হচ্ছে।

এছাড়া জামানত ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার নির্ধারণ করার বিধান রেখে ‌‌‌‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইন, ২০২৩’-এর খসড়ার নীতিগত এবং চূড়ান্ত (ভেটিংসাপেক্ষে) অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।