Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব আমাদের : ছাত্রশিবির

admin • 06 Aug 2024, 10:51 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব আমাদের : ছাত্রশিবির

সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘর রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব আমাদের।

সোমবার (৫ আগস্ট) রাতে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।

ছাত্র-জনতার বিজয় নস্যাতে আওয়ামী লীগ চক্রান্ত করছে অভিযোগ করে মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা জানতে পেরেছি, বিজয়-পরবর্তীতে আওয়ামী লীগ সংখ্যালঘু ও বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতি জুলুম-নির্যাতন শুরু করেছে। তাদের আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

তিনি বলেন, আমরা ইসলামী ছাত্রশিবিরের সব জনশক্তি এ দেশের তাওহিদি জনতা, সব মানুষকে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো, জান-মাল-জীবন দিয়ে হলেও তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা তাদের পাশে আছি ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।