Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

শ্রীপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
শ্রীপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

মাগুরা শ্রীপুর উপজেলা আমবলসার ইউনিয়নের রাকসাকান্দি মধ্যপাড়া গ্রামে নিজ ঘরে ফ্যানের সঙ্গে শাড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে তনুশ্রী মণ্ডল (১০) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

বুধবার (৮ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তনুশ্রী রাকসাকান্দি গ্রামের মধুসূধ মণ্ডলের মেয়ে। সে স্থানীয় বিলসোনাই মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, পড়া লেখার বিষয় নিয়ে বুধবার সকালে মেয়ে তনুশ্রীকে শাষণ করে বাবা মধুসূধ মণ্ডল। একপর্যায়ে মেয়েকে ঘরে আটকে রেখে কাজের প্রয়োজনে বাইরে চলে যান বাবা।

 

কিছু সময় পর বাড়িতে এসে মেয়েকে অনেক ডাকাডাকি করলে কোনো সাড়া-শব্দ মেলে না। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ঢুকলে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) বিসারুল ইসলাম বলেন, শ্রীপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।