Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

admin • 17 May 2023, 08:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

পটুয়াখালীর কলাপাড়ায় গাছবাহী বিশেষ ধরনের গাড়ির (স্থানীয় নাম লোবেট) সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশার যাত্রী বাবলু মৃধা (২৭) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চিন্ময় সরকার নামের এক স্কুলশিক্ষক।

 

মঙ্গলবার (১৬ মে) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুরের মাস্টারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত বাবলু ঝালকাঠির রাজাপুর থানার চারাখালি গ্রামের মৃত আছমত আলীর ছেলে। এ ঘটনায় স্কুলশিক্ষকের ডান হাত ভেঙে গেছে।

 

আহত শিক্ষক চিন্ময় সরকার বলেন, কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক দিয়ে অটোরিকশাযোগে নীলগঞ্জ দক্ষিণ দৌলতপুর যাচ্ছিলেন তারা। বাবলু মৃধা যাচ্ছিলেন তার শ্বশুরবাড়ি। এ সময় একটি গাড়িকে পাশ কাটাতে গেলে সড়কের পাশে লাইট বন্ধ করে গাছসহ থামিয়ে রাখা লোবেটের সঙ্গে ধাক্কা লাগে। তাতে তিনিসহ দুজন আহত হন। তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিবার অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।