Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

শোক দিবস ঘিরে জঙ্গি হামলার সুনির্দিষ্ট হুমকি নেই: ডিএমপি কমিশনার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
শোক দিবস ঘিরে জঙ্গি হামলার সুনির্দিষ্ট হুমকি নেই: ডিএমপি কমিশনার

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ঘিরে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তবে নির্বাচনের বছর হওয়ায় সহিংসতা হতে পারে, তাই পুরো মাস জুড়েই পুলিশ সর্তক আছে বলেও জানান তিনি।

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গোলাম ফারুক বলেন, সিটিটিসি ও ডিবির সাইবার টিম পরিস্থিতি মনিটর করছে। জঙ্গি নিয়ন্ত্রণে থাকলেও নির্মূল হয়নি। তাই সবকিছু মাথায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জানানো হয়েছে।

তিনি জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পর অন্যরা প্রবেশ করতে পারবে। এর জন্য দুইভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

পুলিশ জানায়, যারা আসবেন, ব্যাগ বা অন্যকিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। মেটাল ডিটেকটর, আর্চওয়ে দিয়ে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে পারবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।